status: on
status: on
status: on title: প্রয়োজনীয় তথ্য area: ঢাকা, বাংলাদেশ place: ঢাকা lat: 23.8103 lon: 90.4125 position: bottom cards: namaz, dollar, weather, aqi
status: on title: সংক্ষিপ্ত আপডেট posts: 5 local: off listen: on
status: on sticky: off links: # links খালি রাখলে মেইন মেনুর ক্যাটাগরি দেখাবে। নিজের পছন্দে দিতে চাইলে কমা দিয়ে লেবেলের নাম লিখুন, যেমন: প্রযুক্তি, মোবাইল, অ্যাপস
status: on
status: on color: #0055C4 lead_color: #ffd54a
status: on designs: red, white, top, frame, purple, maroon default: red
status: on
status: on
status: on
status: on
status: on
status: on google: on
status: off position: top title: প্রযুক্তি label: প্রযুক্তি count: 10
date: 2026-11-21 time: g22: 16715 g21: 15965 g18: 13715 gtr: 11175 s22: 260 s21: 250 s18: 215 str: 165 history: 2026-11-21 194964 2026-11-20 201146 2026-11-19 212110 2026-11-18 215376 2026-11-14 217592 2026-11-13 219808 2026-11-12 221966 2026-11-11 224182
status: on title: ট্রেন্ডিং ৫০০০ টাকার মধ্যে ১০টি ভালো রুম হিটার | /2026/11/best-room-heaters-under-5000-taka-bangladesh.html নামাজের সময়সূচি | /p/namaz-sehri-iftar-time.html আজকের ডলার রেট | /p/dollar-rate.html পাউবো চাকরির বিজ্ঞপ্তি ২০২৬: আবেদনের নিয়ম | /2026/11/bwdb-job-circular-2026-apply-online.html শাওমি ১৮ প্রো ম্যাক্স | /2026/11/xiaomi-18-pro-max-global-launch-200mp-camera.html চাকরি | /search/label/চাকরি
২২ ক্যারেট: 16715 ২১ ক্যারেট: 15965 ১৮ ক্যারেট: 13715 সনাতন: 11175
প্রযুক্তি
মোবাইল
ইনফো
টিপস ও ট্রিকস
লাইফ স্টাইল
বাজার দর
শিক্ষা
চাকরি
নাগরিক সেবা
ইসলামিক

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

BongoByte ডেস্ক

প্রকাশিত: November 26, 2026

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ট্রেড (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) এই নিয়োগ দেওয়া হবে। ২০২৭ সালে নির্ধারিত সেনানিবাসে প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সেনাবাহিনী
পদের নামসৈনিক (সাধারণ ও টেকনিক্যাল ট্রেড)
প্রার্থীর ধরনপুরুষ ও মহিলা (অবিবাহিত)
শিক্ষাগত যোগ্যতাএসএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ ৩.০০)
আবেদনের মাধ্যমটেলিটক এসএমএস ও অনলাইন (sainik.teletalk.com.bd)
আবেদন শুরুর তারিখ১ ডিসেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ৩১ জানুয়ারি ২০২৭

পদের বিবরণ ও যোগ্যতা

১. সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি এবং সেনাসন্তান

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।

  • বয়সসীমা: ১২ মার্চ ২০২৮ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

২. টেকনিক্যাল ট্রেড (টিটি) (শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য)

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ থাকতে হবে।

  • বয়সসীমা: ১২ মার্চ ২০২৮ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতার মানদণ্ড (পুরুষ প্রার্থী)

  • উচ্চতা: ন্যূনতম ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

  • ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

  • বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

  • দৃষ্টিশক্তি: ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে।

আবেদন যেভাবে করবেন

প্রার্থীকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে এবং পরবর্তীতে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

১ম ধাপ: প্রথম এসএমএস প্রেরণ টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে নিচের নিয়ম অনুযায়ী প্রথম এসএমএস পাঠাতে হবে (মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK-এর পরিবর্তে FSAINIK লিখতে হবে):

  • সাধারণ (জিডি) প্রার্থী: SAINIK <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> পাসের সাল <space> জেলা কোড(উদাহরণ: SAINIK DHA 236098 2018 34)

  • বিএনসিসি (BNCC) প্রার্থী: SAINIK <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> পাসের সাল <space> জেলা কোড <space> BNCC(উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 BNCC)

  • সেনাসন্তান (SS) প্রার্থী: SAINIK <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> পাসের সাল <space> জেলা কোড <space> SS(উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 SS)

  • টিটিটিআই (TTTI) প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী: SAINIK <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> পাসের সাল <space> জেলা কোড <space> TTTI(উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 TTTI)

  • টেকনিক্যাল ট্রেড (TT) প্রার্থী: SAINIK <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল <space> পাসের সাল <space> জেলা কোড <space> TT <space> পরীক্ষা কেন্দ্রের কোড <space> ট্রেড কোড(উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 TT 111 DVR)

(দ্রষ্টব্য: ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU লিখতে হবে।)

২য় ধাপ: ফি জমা ও পিন নিশ্চিতকরণ প্রথম এসএমএস পাঠানোর পর প্রার্থী যোগ্য বিবেচিত হলে ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাবেন। এরপর পিন নম্বরটি ব্যবহার করে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা কাটা হবে।

  • দ্বিতীয় এসএমএস ফরম্যাট: SAINIK <space> YES <space> PIN NUMBER <space> প্রার্থীর মোবাইল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (মহিলা প্রার্থীরা FSAINIK লিখবেন)।

৩য় ধাপ: অনলাইন ফরম পূরণ দ্বিতীয় এসএমএস পাঠানোর পর প্রার্থী একটি User ID ও Password পাবেন। এটি ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে (http://sainik.teletalk.com.bd) লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬।

  • আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৭।

সংশ্লিষ্ট পোস্ট

আরও