status: on
status: on
status: on title: প্রয়োজনীয় তথ্য area: ঢাকা, বাংলাদেশ place: ঢাকা lat: 23.8103 lon: 90.4125 position: bottom cards: namaz, dollar, weather, aqi
status: on title: সংক্ষিপ্ত আপডেট posts: 5 local: off listen: on
status: on sticky: off links: # links খালি রাখলে মেইন মেনুর ক্যাটাগরি দেখাবে। নিজের পছন্দে দিতে চাইলে কমা দিয়ে লেবেলের নাম লিখুন, যেমন: প্রযুক্তি, মোবাইল, অ্যাপস
status: on
status: on color: #0055C4 lead_color: #ffd54a
status: on designs: red, white, top, frame, purple, maroon default: red
status: on
status: on
status: on
status: on
status: on
status: on google: on
status: off position: top title: প্রযুক্তি label: প্রযুক্তি count: 10
date: 2026-11-21 time: g22: 16715 g21: 15965 g18: 13715 gtr: 11175 s22: 260 s21: 250 s18: 215 str: 165 history: 2026-11-21 194964 2026-11-20 201146 2026-11-19 212110 2026-11-18 215376 2026-11-14 217592 2026-11-13 219808 2026-11-12 221966 2026-11-11 224182
status: on title: ট্রেন্ডিং ৫০০০ টাকার মধ্যে ১০টি ভালো রুম হিটার | /2026/11/best-room-heaters-under-5000-taka-bangladesh.html নামাজের সময়সূচি | /p/namaz-sehri-iftar-time.html আজকের ডলার রেট | /p/dollar-rate.html পাউবো চাকরির বিজ্ঞপ্তি ২০২৬: আবেদনের নিয়ম | /2026/11/bwdb-job-circular-2026-apply-online.html শাওমি ১৮ প্রো ম্যাক্স | /2026/11/xiaomi-18-pro-max-global-launch-200mp-camera.html চাকরি | /search/label/চাকরি
২২ ক্যারেট: 16715 ২১ ক্যারেট: 15965 ১৮ ক্যারেট: 13715 সনাতন: 11175
প্রযুক্তি
মোবাইল
ইনফো
টিপস ও ট্রিকস
লাইফ স্টাইল
বাজার দর
শিক্ষা
চাকরি
নাগরিক সেবা
ইসলামিক

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন যেভাবে

BongoByte ডেস্ক

প্রকাশিত: November 26, 2026

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবেদন যেভাবে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৭টি শূন্য পদে মোট ৩৩ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৩০ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নামসমাজকল্যাণ মন্ত্রণালয় (নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট)
চাকরির ধরনসরকারি চাকরি
মোট পদ ও জনবল৭টি পদে ৩৩ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি থেকে স্নাতক পাস (পদভেদে ভিন্ন)
আবেদনের মাধ্যমঅনলাইন (msw.teletalk.com.bd)
আবেদন শুরুর তারিখ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৪টি

  • যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

২. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ২টি

  • যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

  • বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

৩. ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ১টি

  • যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

  • বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৫টি

  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত)

  • পদসংখ্যা: ১টি

  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

  • পদসংখ্যা: ১টি

  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৭. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৯টি

  • যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

  • বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়সসীমা

১ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (http://msw.teletalk.com.bd/) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি (পদভেদে ৫৬ ও ১১২ টাকা) জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে (https://msw.gov.bd/) পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

  • আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সংশ্লিষ্ট পোস্ট

আরও